March 31, 2026
mamata 10

প্রতিনিয়ত রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। এবার অভিযোগ জানানোর জন্য নয়া উদ্যোগ নেওয়া হল। পানীয় জল সংক্রান্ত সমস্যা মেটাতে নতুন অ্যাপ আনতে চলেছে সরকার। বাড়ি বসেই এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।

পানীয় জল সরবরাহ নিয়ে রাজ্যের নানান প্রান্ত থেকে প্রায়ই নানান অভিযোগ আসে। তবে সেই সকল অভিযোগ সরাসরি আধিকারিকদের জানানোর সুযোগ সবসময় পাওয়া যায় না। তাই রাজ্যের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হল।

বাড়ি বাড়ি পানীয় জল সম্বন্ধিত সমস্যা সমাধানের জন্য একটি অ্যাপ আনতে চলেছে সরকার। এই অ্যাপের মাধ্যমে বাসিন্দারা কোনও প্রকার জটিলতা ছাড়াই নিজেদের অভিযোগের কথা সরাসরি আধিকারিকদের জানাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *