March 13, 2026
bhupen bora

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অসম কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভূপেন বরা দল থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন। এর মাধ্যমে কংগ্রেসের সঙ্গে তাঁর ৩২ বছরের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের অবসান ঘটল।

“আমি কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার পদত্যাগপত্র পাঠানো হয়েছে,” বলেন তিনি। ইস্তফার কারণ হিসেবে আত্মসম্মানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “নিজের আত্মসম্মান রক্ষার জন্যই দল ছেড়েছি।”

দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে বরা অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্ব গুরুত্বপূর্ণ বিষয়ে সময়মতো ও দৃঢ় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে। তাঁর কথায়, “দল এমন অবস্থায় পৌঁছেছে যে, কোন নেতা সভায় যাবেন আর কে যাবেন না, সেই সিদ্ধান্তও নিতে পারছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *