শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী আগরতলা পৌর নিগম। এই লক্ষ্যে পৌর নিগমের তরফে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান করা হবে বলে জানিয়েছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
এলাকায় বেআইনি দখলদারদের বিরুদ্ধে শুরু হবে উচ্ছেদ অভিযান। শহরকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য।
মেয়রের কথায়, শহরের যত্রতত্র পার্কিং এবং ভেন্ডার স্থাপনের কারণে যানজট বাড়ছে। ফলে পথ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এসেছে এবং শহরকে যানজটমুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।
