March 30, 2026
dengu1

ক্রমশই বেড়ে চলেছে সংক্রমণ, দিন দিন বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা। ঊনকোটি জেলায় ক্রমশ বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত জেলায় মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১৩ জন রোগী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ রোহন পাল জানান, হাসপাতালে সারা বছরই ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকে। তবে গত কয়েক সপ্তাহে পজিটিভ কেসের সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়ে গেছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, হিরাছাড়া, কালাই গিরি এবং দেও ছাড়ার পাহাড়ি এলাকায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি।

মুরাইবাড়ি, গৌরনগর এবং কৈলাশহর শহরের বেশ কয়েকটি ওয়ার্ড থেকেও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে নাগরিক সচেতনতা না বাড়লে এবং ডেঙ্গু এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *