February 11, 2026
ratan lal kumar tripura

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ জানান যে বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

জম্পুই পাহাড়ের ভাংমুন মাঠে আয়োজিত ‘ইউনিটি প্রমোফেস্ট ২০২৫’-এর চতুর্থ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও শিল্প–বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা। মন্ত্রী এদিন জম্পুই পাহাড়ের নবসজ্জিত ইডেন ট্যুরিস্ট লজেরও উদ্বোধন করেন।

তিনি জানান, ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকে দেশ–বিদেশে তুলে ধরতেই প্রথম প্রমোফেস্টের আয়োজন করা হয় ২০২৪ সালে। মন্ত্রী বলেন গত বছরের মতো এ বছরও ‘ইউনিটি প্রমোফেস্ট ২০২৫’ আয়োজন করা হয়েছে। মন্ত্রী জানান, প্রমোফেস্ট মূলত একটি পর্যটন উদ্যোগ, যার লক্ষ্য ত্রিপুরার পর্যটন শিল্পকে বিকশিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *