February 11, 2026
assam map

বিগত বেশ কিছুদিন ধরে চলছে অসুবিধা চলছে পরিষেবায়, একাধিকবার করা হয়েছে অভিযোগ। এবার পরিষেবা বন্ধ হতেই শুরু হয়েছে বিক্ষোভ। উচ্ছেদ অভিযানের সঙ্গে সম্পর্কিত নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় অসমের কার্বি আংলং জেলার দুটি উপ-জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে এক সরকারি আধিকারিক জানিয়েছেন। দুটি প্রতিবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করেছে।

হোম অ্যান্ড পলিটিক্যাল ডিপার্টমেন্টের জারি করা এক সরকারি নির্দেশে বলা হয়েছে, জনসাধারণের “শান্তি ও শৃঙ্খলা” বজায় রাখা এবং পরিস্থিতির আরও অবনতি রোধের স্বার্থে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও, যাদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে বলে অভিযোগ, সেই সব মানুষ নারী ও শিশু সহ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *