March 11, 2026
tripura (2)

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন প্রত্যেককে অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে হবে, যাতে তারা আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে, কারণ ৩৫ বছরের সিপিএম শাসন রাজ্যকে ধ্বংস করেছিল।

সোনামুড়ার নয়া মহকুমা শাসক কার্যালয় থেকে সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর (ভার্চুয়ালি) স্থাপনের পর একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, ৫০ কোটি টাকা ব্যয়ে মোট ১৮টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে ৭টি স্বাস্থ্য খাতের জন্য, ৫টি শিক্ষা খাতের জন্য, ৫টি রাজস্ব দপ্তরের জন্য এবং একটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *