February 11, 2026
SIL 1

টিআরপির দৌড়ে জমজমাট লড়াই। কখনও এগিয়ে ‘পরশুরাম আজকের নায়ক’ আবার কখনও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৩।

এ সপ্তাহে ৭.১ পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ৬.৯ পেয়ে  তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ ধারাবাহিক।

৬.৬ পেয়ে চতুর্থ স্থানে ‘রাঙামতি তীরন্দাজ’। সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য দর্শকমহলে খুবই আলোচিত হয়েছে। শত সমালোচনার পরেও প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। আর ৬.৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে দুই ধারাবাহিক  ‘ও মোর দরদিয়া’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *