February 11, 2026
winter in kol 2

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। কখনও আংশিক মেঘলা আকাশ। এবার শীত বিদায়ের পালা। তবে তার আগেই হানা দিতে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই-চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী দু’দিনে এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে আরও কিছুটা। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ফের ঠান্ডার আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *