February 11, 2026
winter in kol 2

আগমন ঘটেছে শীতের, আর শীত মানেই দরকার গরম জামার। তাই এবার আগরতলায় শীতের আমেজ এনে দিয়েছে ভুটানি ব্যবসায়ীদের শীতবস্ত্রের দোকান। প্রতিবছরের মতো এবারও বটতলা এলাকায় দোকান সাজাতে শুরু করেছেন সুদূর ভুটান থেকে আগত শীতবস্ত্র বিক্রেতারা।

প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ভুটানি পরিবারগুলি আগরতলায় এসে শীতবস্ত্র বিক্রি করছেন। প্রথম দিকে তাঁরা দুর্গাবাড়ির উল্টোদিকে দোকান বসাতেন। পরে স্থায়ীভাবে বটতলা এলাকাতেই তাঁদের বাজার গড়ে ওঠে। প্রতিবছর প্রায় ৮ থেকে ১০টি পরিবার আগরতলায় আসে এই মৌসুমি ব্যবসা নিয়ে।

তাঁদের দোকানে সবচেয়ে বেশি পাওয়া যায় হিমালয়ের উলের তৈরি শীতবস্ত্র—সোয়েটার, জ্যাকেট, শালসহ বিভিন্ন পোশাক। নিজেদের হাতে তৈরি পোশাকের পাশাপাশি তারা ভুটান থেকে নিয়ে আসেন আধুনিক নকশার শীতের পোশাকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *