কমলপুর থানার অন্তর্গত লাম্বুছড়া এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের বাংলাদেশি বলে জানায়। পরে স্থানীয়রাই তাদের কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।
সূত্রের তথ্য অনুযায়ী, তারা বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় সীমান্ত পার হয়ে ঢুকেছিল। তারা কীভাবে সীমান্ত অতিক্রম করল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কমলপুর থানা সূত্রে খবর, তিন আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
