February 11, 2026
JALPAIGURI

একের পর এক বিতর্ক। আই এম এর বেঙ্গল শাখার পর এবার আই এম এর জলপাইগুড়ি শাখা থেকে সাসপেন্ড ডাঃ সুশান্ত রায় সহ কার্যনির্বাহী কমিটির তিন সদস্য। আই এম এ র জলপাইগুড়ি শাখার সম্পাদক পদের দায়িত্বে ছিলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুশান্ত রায়। একই সঙ্গে জলপাইগুড়ি শাখার যুগ্ম সম্পাদক পদে থাকা সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়। বিতর্কিত আর এক চিকিৎসক অভীক দের সাসপেন্ডের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রীয় কমিটি কে প্রস্তাব পাঠাল আই এম এর জলপাইগুড়ি শাখা।

জলপাইগুড়ি তে কর্মরত না থেকেও অভীক দে র সহ সভাপতি র পদে থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। বুধবার রাতে জরুরি বৈঠক ডেকে জলপাইগুড়ি র তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক ডাঃ প্রদীপ কুমার বর্মা কে পাশে বসিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষনা করেন সংগঠনের প্রাক্তন সভাপতি ডাঃ পান্থ দাশগুপ্ত। সুশান্ত রায় সহ তিনজনের সাসপেন্ডের এই সিদ্ধান্ত কার্যকর করতে আই এম এর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ পাঠিয়েছে আই এম এর জলপাইগুড়ি শাখা।
এদিনেএ বৈঠকে আই এম এর জলপাইগুড়ি শাখার এক্সিকিউটিভ কমিটি ভেঙে ফেলার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার রাস্তায় নামবে আই এম এ। এছাড়া একাধিক কর্মসূচি এবং পুজো কমিটি গুলোর কাছে আয়োজন সংক্ষিপ্ত করে প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রস্তাব পাঠানো হবে জানালেন ডাঃ পান্থ দাশগুপ্ত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *