উত্তর পূর্বাঞ্চল পর্যটকদের প্রাধান্য সর্বোপরি। রাজ্যে ঘুরতে আসা পর্যটনদের জন্য নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ, ত্রিপুরায় পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত খুলতে চলেছে সরকার। নয়াদিল্লিতে সাংসদ বিপ্লব কুমার দেবের সরকারি আবাসে ন্যাশনাল হাইওয়ে লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (এনএইচএলএমএল)-এর প্রধান কার্যকরী অধিকারী রাজেশ মলিকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ত্রিপুরার তিনটি রোপওয়ে প্রকল্প — মহারানী থেকে ছবিমুড়া, উদয়পুর রেলস্টেশন থেকে ত্রিপুরাসুন্দরী মন্দির, এবং ত্রিপুরাসুন্দরী মন্দির থেকে ছবিমুড়া — নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়।
সাংসদ বিপ্লব কুমার দেব জানান, খুব শিগগিরই এনএইচএলএমএলের একটি বিশেষজ্ঞ দল ত্রিপুরা সফরে আসবেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। এই তিনটি রোপওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন, স্থানীয় যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
