February 11, 2026
SIL 2

পুজো দিয়ে ইটভাটায় আগুন দিতেই ভেঙে পড়লো চুল্লি। নিমেষেই চিমনির নিচে চাপা পড়ে থমকে গেল তিন জীবন! মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কমলপুরের এবিসি ব্রিক ইন্ডাস্ট্রিতে। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।  

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে এসডিআরএফ ও পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।   

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি প্রশাসনের তরফে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। ঘটনার চূড়ান্ত কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *