February 6, 2026
SIL 1

নেশা সামগ্রী উদ্ধার কাণ্ডে বড় সাফল্য। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এক বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ এসকফ।

সূত্রের খবর, আগরতলার পশ্চিম চাম্পামুড়া এলাকার এক বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত থাকার খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয় পূর্ব থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ৫০০ বোতল এসকফ।  

ঘটনায় সুভাষ চন্দ্র দাস ( ৪৭) ও সমির দাস ( ৪০) নামক দুই ব্যক্তিকে আটক করা হয় এবং উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *