February 16, 2026
TRI 2

মাসের শুরুতে খবর ছড়ায় ফেব্রুয়ারির ২৬ তারিখ উদয়পুরে বিয়ে সারবেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। যদিও এই খবরে শিলমোহর দেননি তাঁরা। তবে এ নিয়ে জল্পনার শেষ নেই। এই জল্পনার মাঝেই ভাইরাল রশ্মিকা ও বিজয়ের বিয়ের আমন্ত্রণপত্র।

সেই বিয়ের কার্ডে লেখা হয়েছে, পূর্ব পরিকল্পনামাফিক পরিবার-পরিজনের উপস্থিতিতে ২৬ ফেব্রুয়ারিতেই বিয়ে করবেন তাঁরা। খুবই গোপন আবহে বিয়ে হলেও প্রীতিভোজে থাকছে বিশেষ উদ্‌যাপন। আগামী ৪ মার্চ হায়দরাবাদের কৃষ্ণ বানজারা হিল্স-এ প্রীতিভোজের আয়োজন হয়েছে। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন কাছের বন্ধুবান্ধব ও পরিচিতরা। যদিও এই আমন্ত্রণপত্রের সত্যতা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেটে আলাপ হয় বিজয় ও রশ্মিকার। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও জুটি বাঁধেন তাঁরা। এই ছবিতে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ায়। গত ৩ অক্টোবর তাঁরা বাগ্‌দান সেরেছেন বলেও সূত্রের খবর। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখে কুলূপ দুই তারকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *