February 12, 2026
SIL 2

স্মার্ট মিটার বসানোর পর বৈদ্যুতিক বিল বেড়ে যাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। সম্প্রতি খোয়াই জেলার উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকায় প্রতি বাড়িতেই স্মার্ট মিটার বসানো হয়।

আর এর জেরেই বিপত্তি। অস্বাভাবিকভাবে আগের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসতে শুরু করায় ভোগান্তির শিকার হন এলাকাবাসী। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি।

এদিন স্মার্ট মিটার সংক্রান্ত কাজের জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয় খোয়াই থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, দ্রুত বাড়তি বিল সংশোধন ও স্মার্ট মিটার ব্যবস্থার স্বচ্ছ তদন্ত হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *