March 28, 2026
dr manik saha

বহুদিন ধরে উঠতে থাকা একাধিক অভিযোগের কারণে ক্ষমতার অপব্যবহারে মানা সরকরের তরফে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থা এবং সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিকে এই দুই স্তম্ভ নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে।

আগরতলা প্রেস ক্লাবে ৩ দিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তন্ত হচ্ছে সংবাদমাধ্যম। ভারতীয় সংবিধানের ১৯ এর ১নং ধারায় সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে।

সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে সমগ্র সমাজব্যবস্থার উপর এর প্রভাব পড়ে থাকে। সমাজ পরিবর্তনে বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যম মানুষের সাথে যোগসূত্র বজায় রাখার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যম ওয়াচ ডগের ভূমিকা পালন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *