February 11, 2026
a3

প্রথম ইনিংসে ১৫৯ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ম্যাচের পর ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ়‌ আম্পায়ারদের উপর ক্ষোভে ফেটে পড়লেন । তিনি আম্পায়ারদের পারফরম্যান্সকে ‘হৃদয় ভেঙে দেওয়া’ এবং ‘হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন ।

টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ওয়েস্ট ইন্ডিজ়‌ের ক্ষোভের কেন্দ্রে । তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চেজ়ের ব্যাটিংয়ের সময় দু’বার ৫০-৫০ পরিস্থিতি তৈরি হয়েছিল।তাতে এক বার বেঁচে গেলেও দ্বিতীয় বার আউট দেওয়া হয়। তবে প্রথম ইনিংসে শাই হোপের আউটকে কেন্দ্র করে গড়ে ওঠে বিতর্ক ।

অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারে ক্যাচ নিলেও রিপ্লেতে দেখা গিয়েছে বল তাঁর ব্যাটে নয়, সম্ভবত ঘাসে লেগেছিল। চেজ়ের অভিযোগ করেন হোপকে আউট দেওয়া হলেও একই কাজ করে পার পেয়ে যান অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *