March 14, 2026
SIL 2

ভারতীয় ক্রিকেটে তরুণদের সাফল্যকে সম্মান জানাতে ২০২৪-২৫ মরসুমে বার্ষিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
মহিলাদের ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন মুম্বইয়ের ইরা যাদব। এই তালিকায় রয়েছেন হরিয়ানার শেফালি বর্মাও। ঘরোয়া এক দিনের ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
পুরুষদের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের লালা অমরনাথ পুরস্কার পাচ্ছেন মুম্বইয়ের আয়ুষ মাত্রে। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডার হিসেবে পুরস্কার পাচ্ছেন বিদর্ভের হর্ষ দুবে।
এ বছর বিসিসিআই জীবনকৃতি সম্মান পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজকে। একই সম্মান পাচ্ছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি রজার বিন্নীও।
আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য দ্বিতীয়বারের মতো পলি উমরিগড় পুরস্কার জিতেছেন শুভমন গিল। মহিলা বিভাগে পঞ্চমবারের মতো এই পুরস্কার পেয়েছেন স্মৃতি মন্ধানা।
এ ছাড়াও সেরা রাজ্য সংস্থা হিসেবে আবারও নির্বাচিত হয়েছে মুম্বই। ২০২৪-২৫ মরসুমে চারটি ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আরও দু’টি প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে তারা। ফলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *