March 17, 2026
SIL 3

অবশেষে আসন্ন আইপিএলে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রত্যাশিতভাবেই অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানের হাতেই আবারও নেতৃত্বের দায়িত্ব তুলে দিল দল। মঙ্গলবার সমাজমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি।

গত মরসুমে কেকেআর প্রত্যাশিত সাফল্য পায়নি। সেই ব্যর্থতার পর কোচিং স্টাফে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের চুক্তি বাড়ানো হয়নি। পাশাপাশি সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ার এবং বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে ফ্র্যাঞ্চাইজি।

এই পরিস্থিতিতে দলের নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে বলে জোর জল্পনা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই পথে হাঁটেনি কেকেআর কর্তৃপক্ষ। নতুন কোচ অভিষেক নায়ারের পরামর্শেই রাহানেকেই অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে বলে সূত্রের খবর।

বর্তমানে কেকেআর দলে রয়েছেন আকাশদীপ, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিংহের মতো উল্লেখযোগ্য ভারতীয় ক্রিকেটার। পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন এবং রভম্যান পাওয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *