IPL-এর ২৫ তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চিপকে এই ম্যাচটা অন্যতম আকর্ষণীয় হতে চলেছে কারণ ২০২৩ সালের পর এই ম্যাচে ফের টসে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর ধোনিকে বাকি মরশুমের জন্য অধিনায়ক করা হয়েছে।
KKR তাদের শেষ ম্যাচ ইডেনে হেরেছে মাত্র ৪ রানে। তবে সেই ম্যাচে কেকেআর ২৩৪ রান করতে পেরেছে। বোলিং যদিও ভালো করতে পারেনি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের অবস্থা আরও খারাপ। তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে হেরেছে এবং পয়েন্ট তালিকায় রয়েছে নবম স্থানে। দুই দলের কাছেই এই ম্যাচটা কামব্যাকের। CSK-র কাছে বেশি চ্যালেঞ্জের কারণ এই ম্যাচ থেকে খেলতে পারবেন না ঋতুরাজ। কেমন হবে এই ম্যাচের সেরা একাদশ?
