March 30, 2026
dipak majumdar

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও তাই সমস্যা দূর করতে করা হলো আরও এক নয়া ঘোষণা। এবারও রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই আগরতলা পুর নিগমের উদ্যোগে ইন্দ্রনগর ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবরখলা এলাকার জনসাধারণের পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কাজের অগ্রগতি ও পরিদর্শনের জন্য উপস্থিত হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সেন সরকার।

এছাড়াও এলাকাবাসী এবং স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। মেয়র জানান, পুর নিগম নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *