March 30, 2026
Screenshot 2026-02-12 145727

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। ২০২১ সালের পর থেকে অসমে চা-বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ৪০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে কংগ্রেস সরকারগুলি দীর্ঘদিন ধরে এই শ্রমিকদের কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। তাঁর দাবি, চা-বাগানের শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য সরকার ধারাবাহিকভাবে মজুরি বৃদ্ধি ও নানা কল্যাণমূলক প্রকল্প চালু করেছে।

সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, চা-বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি আরও ৩০ টাকা বাড়ানো হয়েছে। নতুন হারে ব্রহ্মপুত্র উপত্যকা-র শ্রমিকরা দৈনিক ২৮০ টাকা এবং বরাক উপত্যকা-র শ্রমিকরা দৈনিক ২৫৮ টাকা মজুরি পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমের চা শিল্পের “মেরুদণ্ড” হলেন চা-বাগানের শ্রমিকরা। তাঁদের পরিশ্রমের যথাযথ মর্যাদা দিতেই সরকার এই মজুরি বৃদ্ধি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *