February 11, 2026
SIL 1

দেখতে দেখতে ছ’বছর পার। বলিউড থেকে চির বিদায় নিয়েছেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।

ভাইয়ের ৪০তম জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি। তাঁর কথায়, “কে বলে তুমি নেই? সারাক্ষণ তোমার অস্তিত্ব টের পাই”!

সুশান্তের মৃত্যুর শোক আজও অমলিন তাঁর পরিবার ও অনুরাগীদের কাছে।

প্রতিবছরই এই দিনে ভাইয়ের উদ্দেশ্যে বার্তা দেন দিদি শ্বেতা। এ বছর তিনি লিখলেন, “তুমি আমার হৃদ্‌স্পন্দন। প্রতি মুহূর্তে হৃদয় স্পন্দিত হচ্ছে আর সেই স্পন্দন জানান দেয়, তুমি আছ।”

অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *