March 28, 2026
SIL 2

আগামী ১২ ডিসেম্বর আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সুরের জাদুতে মাতাতে আসছেন জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নটিয়াল। ট্যুরিজম দপ্তরের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের পাস বিতরণ।

জনপ্রিয় এই শিল্পীকে সরাসরি দেখা ও তাঁর গান শোনার অপেক্ষায় ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। প্রথম দিনেই আগরতলা টাউন হলে দেখা গেল উপচে পড়া ভিড়। সকাল থেকেই সঙ্গীতপ্রেমীরা ট্যুরিজম দপ্তরের কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করেছেন।

ট্যুরিজম দপ্তরের কর্মকর্তাদের মতে, অনুষ্ঠানকে ঘিরে বিপুল সংখ্যক দর্শকের সমাগমের সম্ভাবনা রয়েছে। পাস বিতরণের প্রথম দিনের ভিড়ই বুঝিয়ে দিয়েছে যে রাজ্যে জুবিনের জনপ্রিয়তা কতটা! আগামী কয়েক দিনেও একইভাবে পাস সংগ্রহের সেই ভিড় অব্যাহত থাকবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

১২ ডিসেম্বরের অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতিও প্রায় শেষের পথে। সুরসম্রাটের লাইভ পারফরম্যান্স উপভোগ করতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *