February 12, 2026
SIL 1

ছুটি কাটাতে বাড়িতে ফিরে দুর্ঘটনার কবলে পড়লেন এক টিএসআর জওয়ান। আহতের নাম  জসীমউদ্দিন।

সূত্রের খবর, গতকাল রাতেই ছুটি কাটাতে বাড়িতে পৌঁছান তিনি। আজ সকালে মায়ের সঙ্গে রাবার বাগানে কাজে বেরিয়েছিলেন। কাজ চলাকালীন আচমকা একটি শুকনো গাছের ডাল ভেঙে তাঁর মাথা ও ঘাড়ের ওপর পড়ে যাওয়ায় মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই তাঁকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার দ্রুত অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন জসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *