April 10, 2026
SIL 1

দক্ষিণী চলচ্চিত্র জগতের ‘সুপারস্টার’ অল্লু অর্জুন। আজ তাঁর ৪৫তম জন্মদিন। ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতা আজ প্যান-ইন্ডিয়া সুপারস্টার হলেও, ছোটবেলায় চাইতেন নাসার বিজ্ঞানী হতে।

চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুলে পড়াশোনার পর সপরিবারে হায়দরাবাদে চলে আসেন তিনি। সেখানে এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক হন। বাঁধাধরা নিয়মের চাকরি কখনোই পছন্দ ছিল না অর্জুনের। তাই অ্যানিমেশন নিয়েও পড়াশোনা শুরু করেন তিনি। শেষপর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।

২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর একে একে ‘বানি’, ‘পারাগু’, ‘হ্যাপি’-র মতো ছবি করেন। শুরুতে ‘চকোলেট হিরো’ ইমেজে দেখা গেলেও ‘আর্যা ২’ থেকে নিজেকে ভাঙতে শুরু করেন অভিনেতা। এরপর অ্যাকশন ঘরানার ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘না পেরু সুরিয়া’ -এর সময় থেকেই ‘সুপারস্টার’ তকমা জুটে যায় তাঁর নামে। ২০২০ সালে ‘আলা বৈকুণ্ঠপুর’ ছবির মাধ্যমে ল্যামলাইটে আসেন তিনি।

এর পরের বছরই মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্সঅফিসে রেকর্ড ভাঙা এই ছবি তাঁকে দেশজুড়ে বিপুল খ্যাতি এনে দেয়। সম্প্রতি মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল’। তাঁর আসন্ন ছবি ‘রাকা’। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। আগামী বছর এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা। আপাতত, নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত অর্জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *