June 2, 2026
jol2

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। পানীয় জলের নির্ভরযোগ্য উৎস থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে চরম সমস্যার মুখে পড়েছেন খোয়াই মহকুমার অন্তর্গত আশারামবাড়ী বাজার সংলগ্ন থানা বস্তি এলাকার বাসিন্দারা।

বাধ্য হয়ে অস্বাস্থ্যকর কুয়ার জলের উপরই নির্ভর করতে হচ্ছে তাঁদের। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা নতুন নয়। বারবার সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক নেতৃত্বদের জানানো হলেও বাস্তবে কোনও স্থায়ী সমাধান হয়নি। এলাকায় ‘জল জীবন মিশন’-এর আওতায় একটি প্রকল্প থাকলেও সঠিক পরিষেবা মিলছে না বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্প তৈরি হলেও নিয়মিত জল সরবরাহ হয় না। এমনকি জল দেওয়া হলেও তা ব্যবহারের অযোগ্য বলে অভিযোগ করেছেন বিশেষ করে এলাকার মহিলারা। বাসিন্দারা আরও জানান, নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু ভোট পর্ব শেষ হলেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *