জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরায় কিছুদিন যাবত দ্রব্যমূল্য বৃদ্ধি লাগামহীন। এতে সাধারণ মানুষের জীবনযাপন অতিবাহিত করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেই লক্ষ্যেই রাজধানী আগরতলায় এক মিছিল সংঘটিত করা হচ্ছে বলে।
সেইসাথে তিনি এও জানিয়েছেন, অসংগঠিত শ্রমিক কংগ্রেস সংগঠনটি এই মিছিলের মধ্য দিয়ে আগরতলা শহরে সম্প্রতি যানজটের সমস্যার কথা বলে সমস্ত ইলেকট্রিক অটো ও টমটমগুলিকে যেভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এতে করে তাদের আর্থিক সামাজিক পরিস্থিতিতে অনেকটাই আঘাত এসেছে। এই বিষয়টিও তুলে ধরার পাশাপাশি প্রশাসনকে উক্ত বিষয়টি নিয়ে পুনঃবিবেচনা করার কথাও তিনি উল্লেখ করেন।
