আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প। বৃহস্পতিবার দুপুরে কম্পন অনুভূত হয় ওই এলাকায়। সূত্রের খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ব্যাম্বু ফ্ল্যাটের ২১৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ছিল কম্পনের কেন্দ্র।
মাঝারি মাত্রার এই ভূমিকম্পে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য বিপর্যয় মোকাবিলা দলকেও প্রস্তুত রাখা হয়েছে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। গত কয়েক মাসে ওই এলাকায় একাধিক মৃদু কম্পন অনুভূত হয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারির পর এই নিয়ে দ্বিতীয় বার কম্পনের মাত্রা ৪ ছাড়াল। গত ২ ফেব্রুয়ারির ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬।
