শিলচরে রিটেল ও পরিষেবার পরিধি বাড়াতে কাছাড়ে ‘আকাশ মোটরস’ লঞ্চ করল অ্যাম্পিয়ার। নতুন এই অ্যাম্পিয়ার এক্সপেরিয়েন্স সেন্টারে এক ছাদের নিচেই মিলবে সামগ্রিক বিক্রয় ও বিক্রয়োত্তর পরিষেবা, যা এই অঞ্চলের গ্রাহকদের কাছে ইলেকট্রিক মোবিলিটিকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তুলবে।
একাধিক ইলেকট্রিক স্কুটার প্রদর্শিত হবে নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারে। এই তালিকায় রয়েছে Ampere Nexus EX+, যাতে রয়েছে শক্তিশালী ৫ কিলোওয়াটের মোটর। ভারতের বেশ কিছু দুর্গম অঞ্চলে সফলভাবে চালিয়ে ইতিমধ্যেই এটি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
পরিবার এবং সাশ্রয়ী ক্রেতাদের জন্য রয়েছে Magnus GMax, যা দৈনন্দিন উপযোগিতা, কানেক্টেড টেকনোলজি ও সাশ্রয়ের এক দারুণ সমন্বয়। পাশাপাশি, শহরের দৈনন্দিন যাতায়াতে আরামদায়ক যাত্রার জন্য ডিজাইন করা হয়েছে Magnus Neo। আর সদ্য বাজারে আসা Ampere Reo Vyb মূলত ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের রাইডারদের নজর কাড়বে।
Ampere Nexus EX+ এবং Magnus GMax স্কুটারগুলিতে Intellipack-চালিত ৩০টিরও বেশি ইন্টেলিজেন্ট ফিচার রয়েছে, যা রাইডারদের আধুনিক কানেক্টেড টেকনোলজির অভিজ্ঞতা দেয়। এই স্কুটারগুলিতে রয়েছে নেক্সট-জেন LFP ব্যাটারি প্রযুক্তি এবং ৫ বছর বা ৭৫,০০০ কিমি পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাটারি ওয়্যারেন্টি, যা অ্যাম্পিয়ারের নির্ভরযোগ্যতার ওপর জোর দেয়।
অ্যাম্পিয়ারের ‘Bharat Ki Smart Ride’ বাস্তবমুখী ইঞ্জিনিয়ারিং ও পরীক্ষিত কার্যক্ষমতার ওপর প্রতিষ্ঠিত। সম্প্রতি ইন্টেলিপ্যাক সমৃদ্ধ Magnus GMax দুর্গম ভূপ্রকৃতি পেরিয়ে ১৫ দিনে প্রায় ৪,০০০ কিমি পথ পাড়ি দিয়ে ‘আলটিমেট এন্ডিওরেন্স রাইড’ সফলভাবে সম্পন্ন করেছে। অন্যদিকে, Nexus প্ল্যাটফর্ম কল্লি হিলসের ৭০টি হেয়ারপিন বাঁক এবং ১৩,২০০ ফুট উচ্চতার শিপকি লা পাস অতিক্রম করে নিজের দৃঢ়তা প্রমাণ করেছে।
গ্রাহকদের জন্য তৈরি এই আধুনিক এক্সপেরিয়েন্স সেন্টারে সরাসরি স্কুটার পরখ করা এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ মিলবে। গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে খোলা শিলচরের এই নতুন শোরুমটি স্থানীয় স্তরে ইলেকট্রিক মোবিলিটিকে আরও সহজলভ্য করে তুলবে।
