July 4, 2026
SIL 1

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শনিবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে অমরনাথ যাত্রার তৃতীয় দফার তীর্থযাত্রীদের বহর কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে, প্রথম ও দ্বিতীয় দফার যাত্রীদের মিলিয়ে ইতিমধ্যেই ৮ হাজারেরও বেশি তীর্থযাত্রী নিরাপদে কাশ্মীর উপত্যকায় পৌঁছেছে বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রের খবর, তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও যাতায়াতের সমস্ত ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও স্থানীয় পুলিশ কনভয়কে নিরাপত্তা দিচ্ছে। এ বছরের অমরনাথ যাত্রায় ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত পবিত্র গুহা মন্দিরে দর্শনের উদ্দেশ্যে জম্মুতে এসে পৌঁছাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের জন্য জল, চিকিৎসা, বিশ্রাম ও জরুরি পরিষেবারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও বালতাল ও পহেলগাম – এই দুই পথ দিয়েই তীর্থযাত্রা পরিচালিত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েকদিনেও আরও বহু তীর্থযাত্রী কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে প্রশাসনের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *