October 28, 2026
SIL 1

শাহরুখ খানের জন্মদিন মানেই মন্নতের সামনে ভক্তদের ঢল। প্রিয় তারকাকে একঝলক দেখতে প্রতি বছর ২ নভেম্বর মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ির সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। কিন্তু এ বার সেই চেনা ছবিতে ছেদ পড়তে চলেছে। জন্মদিনে মন্নতের বাইরে এসে ভক্তদের দর্শন দেবেন না শাহরুখ খান। কেন এ বার জন্মদিনের পরিচিত রীতিতে বদল?

সূত্রের দাবি, ‘কিং’ ছবির কাজ শেষ করতেই এখন ব্যস্ত শাহরুখ। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তাই জন্মদিনেও শুটিং থেকে বিরতি নিতে চাইছেন না অভিনেতা। জন্মদিনের আগেই লন্ডনে পাড়ি দেবেন শাহরুখ। সেখানে ২ নভেম্বর ছবির একটি গুরুত্বপূর্ণ গানের দৃশ্যের শুটিং করার কথা রয়েছে তাঁর। ওই গানে শাহরুখের সঙ্গে করিনা কাপুর খানকেও দেখা যেতে পারে বলে খবর।

প্রতি বছর জন্মদিনে মন্নতের ছাদ বা বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন শাহরুখ। সেই মুহূর্তের অপেক্ষায় থাকেন দেশ-বিদেশের অসংখ্য অনুরাগী। তবে এ বার শাহরুখের টিমের তরফে জন্মদিনের বিশেষ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন ফ্যান ক্লাবকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *