August 17, 2026
police car

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রদবদল হলো একাধিক পদে, জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো তারই নাম। ত্রিপুরা পুলিশের মূলত থানা-স্তরে বেশকিছু রদ বদল হয়েছে। রাজ্য আরক্ষা প্রশাসনের সদর কার্যালয় থেকে এক নোটিফিকেশনে জানানো হয়েছে যে, বিলোনীয়া থানার ওসি সঞ্জীত সেনকে পশ্চিম আগরতলা থানার ওসি, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জীকে আমতলী থানার ওসি, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারকে আগরতলার পূর্ব থানার ওসি।

আমতলী থানার ওসি পরিতোষ দাসকে এনসিসি থানার ওসি, বাইখোরা থানার ওসি বিষ্ণু-চন্দ্র দাসকে শ্রীনগর থানার ওসি, পশ্চিম জেলার সুবিমল বর্মণকে বিলোনীয়া থানার ওসি, শ্রীনগর থানার ওসি অরুণোদয় দাসকে বাইখোরা থানার ওসি, এনসিসি থানার ওসি প্রাজিত মালাকারকে খোয়াই থানার ওসি, সেইসাথে দক্ষিণ ত্রিপুরা জেলার শিপ্রা-বালা চন্দকে (মহিলা পুলিশ) টিপিসিবি – তে।

আগরতলা পশ্চিম মহিলা থানার মুন্না মজুমদারকে দক্ষিণ জেলায়, টিপিসিবি মৌসুমি দত্তকে বিশাল-গড় ওমেন পিএস এবং বিশাল-গড় ওমেন পিএস – এর রিপিতা ব্যানার্জীকে পশ্চিম আগরতলা পিএসএ বদলি করা হয়েছে। উক্ত নোটিফিকেশনে এও বলা হয়েছে, জন স্বার্থে আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই স্ব স্বস্থানে যোগ দিতেও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *