May 22, 2026
অভিযোগ উঠছে এলাকা জুড়ে

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি ঠিক হয়নি পরিকাঠামো। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালে তীব্র চিকিৎসক ও নার্স সংকটকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। খাতায়-কলমে হাসপাতালে ১৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বাস্তবে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন চিকিৎসক।

ফলে নড়বড়ে পরিকাঠামোর মধ্যেই সীমিত জনবল নিয়ে চলছে চিকিৎসা পরিষেবা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও ওষুধের অভাব রয়েছে। এর জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের পরিবার।

গন্ডাছড়া মহকুমা সদরস্থিত ৫০ শয্যার হাসপাতালটি মহকুমার প্রায় ৩০ থেকে ৩৫ হাজার জাতি ও জনজাতি মানুষের একমাত্র ভরসার চিকিৎসাকেন্দ্র। তবে প্রায় ৪০ বছরের পুরনো দ্বিতল ভবনটি বর্তমানে অত্যন্ত জীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়েই সেখানে রোগীদের ভর্তি রাখা ও চিকিৎসা পরিষেবা চালিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে, যেখানে অন্তত ২০ জন নার্স প্রয়োজন, সেখানে রয়েছেন মাত্র ১০ জন নার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *