April 10, 2026
tripura map

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কম্পিউটার ল্যাবের নতুন ভবন নির্মাণকে ঘিরে নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ উঠেছে। ভারত চন্দ্র নগর ব্লকের অধীন সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নির্মীয়মাণ এই ভবন নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে। ফলে ভবনটির স্থায়িত্ব নিয়েই বড় প্রশ্ন উঠেছে এলাকায়। স্থানীয়দের দাবি, কাজের গুণগত মান অত্যন্ত খারাপ এবং বিষয়টি নজরে আসার পরও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কার্যত নীরব।

অভিযোগের তীর উঠেছে ভারত চন্দ্র নগর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার বিনয় বনিকের দিকেও। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা গেলে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গেছে। সরকারি অর্থের অপচয় রুখতে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *