September 3, 2026
SIL 2

বালাকোট এয়ারস্ট্রাইকের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া প্রাক্তন বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান এবার নতুন ভূমিকায়। সূত্রের খবর, অবসর নেওয়ার পর গোয়ার বেসরকারি উড়ান সংস্থা ‘ফ্লাই৯১’-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন তিনি। গত মাসেই সংস্থায় যোগ দেওয়ার খবর মিলেছে। যদিও বিষয়টি নিয়ে সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমানকে ধাওয়া করে ধ্বংস করেছিলেন অভিনন্দন। তাঁর মিগ-২১ বাইসনও ক্ষতিগ্রস্ত হয়ে পাকিস্তানের মাটিতে ভেঙে পড়ে। প্যারাশুটে নেমে পাকিস্তানি সেনার হাতে বন্দি হন তিনি। তিন দিন পর আন্তর্জাতিক চাপের মুখে তাঁকে মুক্তি দেয় পাকিস্তান।

সাহসিকতার স্বীকৃতি হিসেবে অভিনন্দনকে ‘বীর চক্র’ সম্মানে ভূষিত করা হয়। এবার বায়ুসেনার পোশাক ছেড়ে বেসরকারি বিমান চালকের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *