ইনডিয়ান মিডিয়া করেসপনডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর নবনির্বাচিত কমিটির এক সভায় আগামী আগামী ২৪ অক্টোবর ঢাকা ক্লাবে “বাংলাদেশ ভারতের সম্পর্ক গণমাধ্যমের ভূমিকা এবং বাস্তবতা” শীর্ষক একিট সেমিনার এবং ২০, ২১, ও ২২ নভেম্বর সুন্দরবনে তিনদিনের একটি ফ্যামিলি ট্যুরসহ চার মাসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি রাজিব খান, কোষাধ্যক্ষ আবু আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূইয়া, সিনিয়ির সদস্য বাসুদেব ধর ও কুদ্দুস আফ্রাদসহ ১২ জন সদস্যই উপস্থিত ছিলেন।
সভায় চলতি সপ্তায়ই ভারতীয় হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত আয়োজনের জন্য সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ব্যাংক একাউন্ট আপডেট করার জন্য কোষাধ্যক্ষ আবু আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও ডিসেম্বরের শেষ সপ্তায় একটি ইমক্যাব টক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নতুন সদস্যপদ প্রদানের জন্য সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূইয়াকে আহবায়ক এবং জাকির হোসেন ও মনির হোসেনকে সদস্য করে উপ-কমিটি গঠন করা হয়েছে। সভায় মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের ব্যাপারে যোগাযোগ করার জন্য সহ-সভাপতি রাজিব খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে সংগঠনের ওয়েবসাইট আপডেট করার জন্য সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে প্রতি মাসেই সংগঠনের একটি করে নির্বাহী কিমিটির সভা অনুষ্ঠিত হবে।
