April 10, 2026
SIL 3

ইরানের সঙ্গে আপাতত যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ইরান এবং ইজরায়েলও। এই পদক্ষেপকে স্বাগত জানাল ভারত। পাশাপাশি, হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার উপর জোর দিয়েছে নয়াদিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা আশা করি এই যুদ্ধবিরতি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই সংঘাতের ফলে সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব পড়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থাও ব্যাহত হয়েছে। তাই দ্রুত সংঘাতের অবসান জরুরি।” ভারত পুনরায় উল্লেখ করেছে, হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার ভোরে (ভারতীয় সময়) যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। এর সাথে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইরান। পরে ইরানও এই সিদ্ধান্তে সবুজ সংকেত দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *