গ্রানাডায় আয়োজিত শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে বিশ্বরেকর্ড গড়লেন আন্তর্জাতিক মঞ্চে।
ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটি কাই হু ও কিয়ানসুন ইয়াওকে পরাজিত করেন তাঁরা। পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও আকোস নাগাইয়ের জুটিকেও হারিয়ে দেন তাঁরা।
ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ২৯৪ পয়েন্ট স্কোর করেন মুকেশ। পলক স্কোর করেন ২৮৭ পয়েন্ট। চিনা জুটির ঠিক পিছনেই ছিলেন তাঁরা। ফাইনালে ৪৮৭.৭ পয়েন্ট স্কোর করে, বিশ্বকাপের মিক্সড ইভেন্টে বিশ্বরেকর্ড গড়লেন এই ভারতীয় জুটি।
