November 19, 2026
tripura map 5

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু বছরের পর বছর ধরে সংস্কার হয়নি খোয়াই পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের একমাত্র চলাচলের রাস্তা। খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় বেহাল এই রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ১২-১৩টি পরিবারের সদস্যরা।

আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শহরজুড়ে রাজনৈতিক দলগুলির প্রচার ও তৎপরতা ক্রমশ বাড়ছে। কিন্তু নির্বাচনের আবহেও এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের এই সমস্যার কোনও সমাধান হয়নি। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে বারবার জনপ্রতিনিধি ও পৌর পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বাসিন্দাদের আক্ষেপ, বাম আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। বর্তমানে বাঁশের তৈরি সাঁকো দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে চরম সমস্যা দেখা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *