রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসা পরিষেবা সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি পরিষেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
প্রথমবারের মতো হাসপাতালে এন্ডোক্রাইনোলজি বহির্বিভাগে পরিষেবা চালু করা হচ্ছে। নতুন এই পরিষেবার মাধ্যমে হরমোনজনিত বিভিন্ন রোগের চিকিৎসা এখন থেকে বিশেষজ্ঞ পর্যায়ে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে কার্ডিওলজি বহির্বিভাগে ডাঃ মুকুট রায় পরিষেবা প্রদান করবেন। এছাড়া অন্যান্য কর্মদিবসে তিনি এন্ডোক্রাইনোলজি ও জেনারেল মেডিসিন বিভাগে পরিষেবা দেবেন এবং প্রয়োজনে জরুরি দায়িত্ব পালন করবেন।
