February 25, 2026
SIL 1

কেন্দ্রের ‘সূর্য ঘর’ কর্মসূচির আওতায় সৌরবিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে ত্রিপুরায়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাজ্যে ইতিমধ্যেই ২,৩৫০ জন গ্রাহক বাড়িতে সোলার প্যানেল বসিয়ে ৮ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করছেন। এর মধ্যে আগরতলা শহরের ১ নম্বর সার্কেলে সর্বাধিক ১,৩৮৯ জন যুক্ত হয়েছেন।

নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানান, ২,০৫৩ জন গ্রাহক প্রায় ১৭.২৭ কোটি টাকার সরকারি ভর্তুকি পেয়েছেন। গড়ে ১ কিলোওয়াট সৌর প্ল্যান্টে মাসে প্রায় ১০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, ফলে অনেক পরিবার বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনছেন এবং অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে আয়ও করছেন।

২০২৭ সালের মধ্যে ৫০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিভিন্ন সাব-ডিভিশনে নাম নথিভুক্তকরণ শিবির ও আগরতলায় কন্ট্রোলরুম চালুর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আনা হয়েছে। নিগমের আশা, ভবিষ্যতে আরও বেশি মানুষ এই প্রকল্পে যুক্ত হলে শক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার পথে আরও একধাপ এগোবে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *