February 23, 2026
tripura (2)

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পুর নিগমের উদ্যোগে ও রাজ্য সরকারের সহায়তায় আগামী ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আগরতলার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে স্বদেশী মেলা।

এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মহকুমা শাসক মানিক লাল দাস-সহ অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শন শেষে মেয়র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লোকাল ফর ভোকাল’ স্লোগানকে সামনে রেখে রাজ্যে এই প্রথম এ ধরনের স্বদেশী মেলার আয়োজন করা হচ্ছে। মেলার প্রতিটি দিনে স্বদেশী পণ্যের ব্যবহার ও স্বদেশী জাগরণ নিয়ে বক্তৃতা দেওয়া হবে। পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *