November 27, 2026
tripura map 5

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও অগ্রাধিকার দিয়ে কাজ করে চলছে বর্তমান সরকার। জিবিপি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো, মা ও শিশুদের চিকিৎসার জন্য আলাদা পরি-কাঠামো গড়ে তোলা, রাজ্যের প্রধান ও জেলা হাসপাতালগুলিতে স্বান্ধ্যকালীন ওপিডি শুরু করা সহ আগরতলা সিভিল হাসপাতাল তৈরি সহ আরও একাধিক স্বাস্থ্যখাতে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে চলছে সরকার এবং অনেকাংশে তা বাস্তবায়িতও হচ্ছে।

রাজ্যের চিকিৎসা পরি-কাঠামোর অন্যতম ভিত্তি হল ত্রিপুরা মেডিক্যাল কলেজ। ২০০৫ সালে ধীরে ধীরে পথ চলা শুরু করা আজকের এই কলেজ রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার এক অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছে। রাজ্যবাসীর স্বাস্থ্যগত বিভিন্ন পরিষেবা প্রদানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের সমকক্ষ পর্যায়ে পৌঁছানোর প্রচেষ্টা জারি রেখেছে ত্রিপুরা মেডিক্যাল কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *