May 18, 2026
SIL 1

বিহারের সাসারাম স্টেশনে আগুন ধরে গেল একটি ট্রেনের কামরায়। সকাল পৌনে ৭টা নাগাদ সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জারের একটি কামরা থেকে আচমকা কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো কামরাটি আগুনের কবলে পড়ে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। অনুমান, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকলকর্মীরা এবং রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। স্টেশনে থাকা জলের পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কয়েক মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর নেই।

আগুন লাগার কারণে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে পাটনার উদ্দেশ্যে  রওনা দেয় ট্রেনটি। ক্ষতিগ্রস্ত কামরাটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে সাসারাম স্টেশনেই আলাদা করে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *