November 2, 2026
TRI 1

বায়ুদূষণ, ধুলোবালি ও ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে চুল হারাতে পারে স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা। চুল হয়ে উঠতে পারে রুক্ষ, শুষ্ক ও ভঙ্গুর। তাই দূষণের মরসুমে চুলের প্রয়োজন বাড়তি যত্ন। ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন ৫ রকম হেয়ার মাস্ক।

টক দই ও মধুর মাস্ক

টক দই ও মধু চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ৪ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন।

ডিম ও অলিভ অয়েলের মাস্ক

চুলের শুষ্কতা কমিয়ে নরম ভাব ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন এই মাস্ক। একটি ডিম ফেটিয়ে তাতে ২ চামচ অলিভ অয়েল মেশান। চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন।

অ্যালোভেরা ও নারকেল তেলের মাস্ক

মাথার ত্বকের শুষ্কতা কমাতে অ্যালোভেরা এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেল উপকারী। ৪ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ চামচ নারকেল তেল মিশিয়ে চুল ও মাথার ত্বকে লাগান। ৪০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

কলা ও মেথির মাস্ক

চুলের রুক্ষতা ও শুষ্ক ভাব কমাতে কলা ব্যবহার করতে পারেন। একটি পাকা কলা ভালো করে চটকে তাতে ২ চামচ মেথিগুঁড়ো মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি ও লেবুর রসের মাস্ক

মাথার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন গ্রিন টি ও লেবুর রস। এক কাপ গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে তাতে ১ চামচ লেবুর রস মেশান। মাথার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *