May 5, 2026
SIL 1

গরমে রান্না করা কষ্টকরই বটে। এই সময় চাই সহজ রান্না। টাটকা কুমড়োশাক দিয়ে এই মরসুমে সহজেই বানিয়ে ফেলুন চিংড়ি ভাপা। ভাপায় ঝক্কি কম। সমস্ত উপকরণ মাখিয়ে পাত্রে ভাপিয়ে নিলেই তৈরি। নুন, মিষ্টি, ঝাল ঠিক হলেই জমে যাবে রান্না। রইল রেসিপি।  

কী কী লাগবে

তাজা মাঝারি আকারের কুমড়োপাতা ৫-৬টি

ছোট আকারের চিংড়ি ২৫০ গ্রাম

সর্ষেবাটা ২-৩ টেবিল চামচ

পোস্তবাটা ১ টেবিল চামচ

নারকেলকোরা ২ টেবিল চামচ

কাঁচালঙ্কাবাটা ৫-৬টি

চেরা কাঁচালঙ্কা ৩-৪টি

হলুদ আধ চা-চামচ

সর্ষের তেল ২-৩ টেবিল চামচ

স্বাদমতো নুন

কীভাবে বানাবেন

কুমড়োপাতা কুচিয়ে নুন দিয়ে অল্প ভাপিয়ে নিন। এবার চিংড়ি, শাক, নুন, হলুদ, কাঁচালঙ্কাবাটা, সর্ষে-পোস্ত বাটা, নারকেলকোরা দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখুন। ঝাঁঝ ও স্বাদ আনতে একটু বেশি করে সর্ষের তেল যোগ করুন। সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিন। এবার টিফিন কৌটোয় ভরে গরম জলে তা ১০-১৫ মিনিট ভাপিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু পদ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *