জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অবশেষে সত্যি হলো জল্পনা, গণতন্ত্রের ধাত্রীভূমি ভারত ইন্দোনেশিয়ার সঙ্গে গণতান্ত্রিক সংযোগ আরও গভীর করতে চায়। সভ্যতা ও সমুদ্র পথে দু’দেশের সংযোগ দু’হাজার বছরেরও পুরনো। ভারতের বসুদৈব কুটম্বকম এবং ইন্দোনেশিয়ার ভিনে-কা টুং-গাল ইকা মন্ত্র অভিন্ন বার্তা প্রদান করে।
বিকশিত ভারত ২০৪৭ এবং স্বর্নালী ইন্দোনেশিয়ার ২০৪৫ কর্মসূচির মধ্যে সাদৃশ্য সম। বাণিজ্য, খাদ্য, জ্বালানী, নিরাপত্তা, প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগীতা বৃদ্ধি প্রয়োজন এবং তার বাস্তবায়নই মূল লক্ষ্য। দক্ষিণ বিশ্বের চালিকা শক্তি এবং ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুস্থিতি রক্ষায় ভারত ও ইন্দোনেশিয়া একযোগে কাজ করে যাবে।
লক্ষ্য একটাই উভয় দেশের সার্বিক প্রগতি। আজ ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতার সংসদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ প্রদান-কালে এমনটাই মত ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান “বিনতাং আদিপূর্না অব দ্যা রিপাবলিক অব ইন্দোনেশিয়া” সম্মানে ভূষিত করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রবোও সুবিয়ান্তো, সংসদের অধ্যক্ষ পুয়ান মহারানী সহ সমস্ত সংসদ সদস্য এবং ইন্দোনেশিয়ান-বাসীদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
